মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান: কাদের
স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৩১ অক্টোবর সোমবার, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাগত ভাষণ দেন এবং জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান।
সমাবেশ দলীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, জাসদ স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অধ্যাপক ড. মু. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি নুরুল আখতার, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, নাইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারি, জাতীয় কৃষক জোটের সভাপতি নুরুল আমিন কাউছার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সভাপতির ভাষণে জনাব হাসানুল হক ইনু এমপি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ সুবর্ণজয়ন্তীতে জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, কাজী আরেফ আহমেদ, মেজর এম এ জলিল, আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, নুর আলম জিকু, বিধান কৃষ্ণ সেন, ক্যাপ্টেন শাজাহান, মার্শাল মনি, মোহাম্মদ শাজাহান, রুহুল আমিন ভূইয়া, মীর্জা সুলতান রাজা, শরীফ নুরুল আম্বিয়া, আ ফ ম মাহবুবুল হকসহ প্রতিষ্ঠাতা নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের মধ্যে যারা বেঁচে আছন তাদের সুস্বাস্থ কামনা করেন। তিনি শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ, শহীদ এডভোকেট মোশাররফ হোসেন, শহীদ বুদ্ধিজীবী চিশতি শাহ হেলালুর রহমান, শহীদ স্বপন কুমার চৌধুরি, শহীদ ডা. শামসুল আলম খান মিলন, শহীদ সিদ্দিক মাস্টার, শহীদ নিখিল চন্দ্র সাহা, শহীদ শাজাহান সিরাজ, শহীদ আবু তাহের খান খসরুসহ অগনিত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জাসদের যে অগনিত নেতা-কর্মীরা বড় বড় নেতাদের দল ত্যাগ-ভিন্ন দল গঠন-ভিন্ন দলে যোগ দেওয়ার পরও কোনো রকম বিভ্রান্ত না হয়ে জাসদের পতাকা উর্ধে তুলে ধরে রেখেছেন, বুক দিয়ে জাসদকে আগলে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাসদ নেতাদের দল না, জাসদ কর্মীদের দল। তিনি ৫০তম প্রতিষ্ঠাবর্ষিকীঃ সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন কারণে নিস্ক্রীয় ও অন্য দলে যোগদানকারী জাসদের নেতা-কর্মীদের নিজ দলে ফিরে আসা, নিজ দলের চাবি বুঝে নেয়ার আহ্বান জানান। জনাব ইনু বিগত ৫০ বছরের সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজতন্ত্রের পতাকা হাতেই বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু পাকিস্তানপন্থী রাজনীতির ধারক-বাহক ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনদখলের জন্য অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অপরাজনীতি রুখে দেয়া এবং দুর্নীতি-লুটপাট বৈষম্যের অবসান ও বাজার সিন্ডিকেট দমন করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানান। জনাব ইনু বলেন, বাংলাদেশের মালিকানা কখনই তালেবানদের হাতে তুলে দেয়া হবেনা। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামাতের আচলের নীচে লুকানো তালেবানদের সব আস্ফালন ব্যর্থ করে দিবে। তিনি চলমান বৈশ্বিক সংকট-ডলার সংকট-বিদ্যুৎ সংকট মোকাবেলা করে শিল্প ও কৃষি উৎপাদনসহ অর্থনীতি সচল রাখা ও সাধারণ মানুষের জীবন ও জীবিকার সংকট মোকাবেলায় সমাজতান্ত্রিক নীতিতে অর্থনীতিকে পরিচালিত করার জন্য সোচ্চার হবার আহ্বান জানান। জনাব ইনু জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে সংবিধানের গোঁজামিল দূর করতে সংবিধান পর্যালোচনা, শাসন-প্রশাসন ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করা এবং সবক্ষেত্রে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, সিটি কর্পোরেশন-জেলা পরিষদ-উপজেলা পরিষদ-ইউনিয়ন পরিষদ-পৌরসভাসহ সকল স্থানীয় সরকারকে স্বশাসিত কার্যকর সংস্থা হিসাবে গড়ে তোলা, সর্বজনীন খাদ্য নিরাপত্তা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, একমুখী মানসম্পন্ন সর্বজনীন শিক্ষা, সর্বজনীন সামাজিক সুরক্ষা ও সর্বজনীন ইন্টারনেট অভিগম্যতাসহ সংবিধানবর্ণিত মৌলিক অধিকারসমূহকে রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক বাস্তবায়ন, নারী-পুরুষ সমঅধিকার, সরকারি বেসরকারি খাত নির্বিশেষে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি নিশ্চিত করার সংগ্রাম পরিচালনা করার আহ্বান জানান। জনাব ইনু বলেন, জাসদ আত্মমর্যাদা সম্পন্ন সাহসী মানুষদের দল। জাসদ হার না মানা মানুষদের দল। জাসদ কণ্ঠস্বরহীন কণ্ঠস্বর। জাসদ রাজনীতিতে শ্রমিক-গরীব-নারীর পক্ষে ভারসাম্য তৈরির দল।
সম্মানিত অতিথি জনাব ওবায়দুল কাদের তার ভাষণে বলেন, ১৯৭১ এর খুনী, ১৫ আগস্টের খুনী, ২১ আগস্টের খুনী, সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপি। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ঐক্যবদ্ধ থাকলে বিএনপির কোন আস্ফালনই কাজে আসবে না। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে বৃহত্তর রাজনৈতিক ঐক্যে সামিল হবার আহ্বান জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির পাশেই আছেন।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments