ইরান দলের অংশগ্রহণ নিয়েও অবস্থান নরম
আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত নতুন করে যুদ্ধ চান না তিনি। একই সঙ্গে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও নিজের অবস্থান কিছুটা নরম করেছেন ট্রাম্প। চলতি বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬।
এর আগে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মার্চ মাসে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরান বিশ্বকাপে খেলবে কি না তা নিয়ে তিনি ‘সত্যিই পরোয়া করেন না’। তিনি মন্তব্য করেন, “আমি সত্যিই পরোয়া করি না। আমি মনে করি ইরান একটি খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধুঁকে ধুঁকে চলছে।”
ইরান এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে এবং গ্রুপ-জি’তে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে। তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা—দুটি লস অ্যাঞ্জেলেসে, একটি সিয়াটলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা চালানোর পর পাল্টা হামলার ঘটনায় ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে।
গত ১২ মার্চ নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত জানাই, কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি না যে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য সেখানে থাকা উপযুক্ত।” একই দিনে তিনি আবারও পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্র “সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও নিরাপদ ক্রীড়া ইভেন্ট” আয়োজনের জন্য প্রস্তুত।
তবে পরিস্থিতি পাল্টায় মে মাসের শুরুতে। ১ মে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কংগ্রেসে নিশ্চিত করেন, “অবশ্যই ইরান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে। এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রে খেলবে।” এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি জিয়ান্নি বলে থাকে, তাহলে আমি ঠিক আছি। জিয়ান্নি ইনফান্তিনো, সে একটা কাজের লোক।” তিনি আরও যোগ করেন, “জানেন কী, তাদের খেলতে দিন। জিয়ান্নি দুর্দান্ত, সে আমার বন্ধু। সে এটা নিয়ে কথা বলেছে। আমি বলেছি: ‘তুমি যা চাও তাই করো।’”
বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে ট্রাম্প এর আগে ৩১ মার্চ বলেছিলেন, বিশ্বকাপের সময় লস অ্যাঞ্জেলেসে সরকারকে ‘জোর করে নিজেদের চাপিয়ে দিতে হবে’। তিনি বলেন, “আমরা কোনো অপরাধ চাই না, কোনো সমস্যা চাই না।”
ফিফা জানিয়েছে, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় বিশ্বকাপের দল ও সহায়তাকারী কর্মীদের ছাড় দেওয়া হলেও অন্য কর্মকর্তাদের ভিসা পররাষ্ট্র দপ্তর কেস-বাই-কেস ভিত্তিতে বিবেচনা করবে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বিশ্বকাপের জন্য শুভ ইঙ্গিত দেয় না।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। ট্রাম্প গত ডিসেম্বরে ফিফার কাছ থেকে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments