নজরুল ইসলাম, তালা, সাতক্ষীরা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কস পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত শেষ দিন পর্যন্ত ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এ মনোনয়ন পত্র দাখিল করেন।
সাতক্ষীরা-১ আসন থেকে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বর্তমান এম,পি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টি থেকে সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেস ইয়ারুল ইসলাম, তৃনমুল বিএনপি সুমি, জাকের পার্টি থেকে খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আওয়মী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সংসদীয় আসনে এবার দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের নেতারা। এআসনে এবার চার জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সরদার মুজিব এবংমোঃ নুরুল ইসলাম।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। আশা করি, বিগত যে কোনো সময়ের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এই আসনে একাধিক প্রার্থী থাকলেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সাতক্ষীরা-১ তালা-কলারোয়ায় মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৭ জন, নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ জন ও হিজড়া ২ জন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments