স্টাফ কোয়ার্টার: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন সময় বিশেষকরে নির্বাচনকালে সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা,গুজব ছড়িয়ে দেয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেয়া যাবে না। সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প চলছে। মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সকলকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে।’
আজ বুধবার (১০ মে) দুপুরে মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি’র সাথে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন-এর আলাপকালে এসব কথা বলেন মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি।
এসময় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী-এমপি , মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া,খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, উপসচিব মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করে সামাজিক সম্প্রীতি অর্জনের উদ্দেশ্যে সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে যাত্রা শুরু করে। আজ বৈঠককালে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান,এমপি’র হাতে একটি ফ্রেমওয়ার্ক হস্তান্তর করেন ‘ সেভ এ্যান্ড সার্ভ ফাউন্ডেশন’এর চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। তিনি বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সকল ধর্মের অংশীজনের সমন্বয়ে দেশব্যাপী বিভাগীয় ও জেলা আন্তঃধর্মীয় কমিটি দিয়ে ফ্রেমওয়ার্কটি সাজানো হয়েছে। এর কার্যকর বাস্তবায়নে আমি আশাবাদী। ’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments