স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চের ট্রেনের ঈদ যাত্রার ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে ফিরতি টিকেট বিক্রি শুরু হয়েছে।
ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু হয় ১৩ মার্চ থেকে, চলবে আজ ১৯ মার্চ পর্যন্ত।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যাচ্ছে। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট।
গত ১৩ মার্চ বিক্রি হয় ২৩ মার্চের টিকেট, ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের টিকেট, ১৫ মার্চ বিক্রি হয় ২৫ মার্চের টিকেট, ১৬ মার্চ বিক্রি হয় ২৬ মার্চের টিকেট, ১৭ মার্চ বিক্রি হয় ২৭ মার্চের টিকেট, ১৮ মার্চ বিক্রি হয় ২৮ মার্চের টিকেট ও অঅজ ১৯ মার্চ বিক্রি হচ্ছে ২৯ মার্চের টিকেট।
ঈদের ফিরতি অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
এরআগে গত ৯ মার্চ সকাল ৮টা থেকে ঈদুল ফিতরের টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ মার্চের টিকেট বিক্রি হয় ৩ মার্চ, ১৪ মার্চ টিকেট বিক্রি হয় আজ ৪ মার্চ, ১৫ মার্চের টিকেট বিক্রি হয় ৫ মার্চ, ১৬ মার্চের টিকেট বিক্রি হয় ৬ মার্চ, ১৭ মার্চের টিকেট বিক্রি হয় ৭ মার্চ , ১৮ মার্চের বিক্রি হয় ৮ মার্চ ও ১৯ মার্চের টিকেট বিক্রি হয় ৯ মার্চ।
রেলওয় আরও জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রি সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্টান্ডি টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
সব মন্তব্য
No Comments