নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিষমপুর এলাকায় নতুন সড়ক নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে। সোমবার (১৭ জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নোটিশে 'গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প' আওতায় এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। এতে ধুবড়িয়া-চকগদাধর-বিষমপুর (চাঁন মিয়া চেয়ারম্যান বাড়ি হইতে - বিষমপুর বটতলা) পর্যন্ত সড়কের অবশিষ্ট অংশ নতুন নির্মাণ প্রকল্পে মোট ২ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। ফলে সংশ্লিষ্ট এলাকা জুড়ে আনন্দ ও খুশির জোয়ার বইছে।
এলাকাবাসীর পক্ষে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, প্রায় ৪০ বছর অপেক্ষার পর বিষমপুর এই সড়ক নির্মাণ বরাদ্দ পাওয়ায় আমরা এলাকাবাসী আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷ আমাদের সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি তিনি যথার্থ রেখেছেন। এতে আমরা অনেক আনন্দিত।
উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া তার সময়কালে সর্বশেষ এই সড়ক হেটে চলাচলের জন্য মাটি ভরাট করে নির্মাণ করে। এরপর ২০২০ সালে টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি'র সময়কালে ধুবড়িয়া ঈমান মিল হইতে বিষমপুর চাঁন চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আংশিক নতুন সড়ক নির্মাণ হয় এবং বর্তমানে সড়কের বাকি অংশ নির্মাণে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments