বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ১২দিনব্যাপী ÔMathematical Epidemiology/Biology’ শীর্ষক এক GK Scientific Research School (কর্মশালা) শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিষ্ঠান ঈওগচঅ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ০৯ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স মি. গুইলাউমি অদ্রিন দি কেরদ্রেল, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মিসেস খুশি কবীর এবং ঈওগচঅ-এর সমন্বয়কারী অধ্যাপক জর্জ মোজো ফার্নান্দেজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ঈওগচঅ-এর স্থানীয় সমন্বয়কারী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এর মাধ্যমে বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে নিজস্ব চিন্তা-ভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এরকম বিভিন্ন গবেষণাধর্মী কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ দেশে গণিত শিক্ষার উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাঁর দেখানো পথ ধরে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ সর্বক্ষেত্রে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীরা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি চর্চা ও গবেষণার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই কর্মশালা আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ঈওগচঅ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। গণিতের সঠিক চর্চার মাধ্যমে জ্ঞান ভিত্তিক একটি উন্নত অর্থনীতি ও সমাজ ব্যবস্থা তৈরির ক্ষেত্রে এবং কোভিড-১৯ মহামারি মোকাবেলাসহ বিভিন্ন গবেষণায় এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিউর এন্ড এপ্লাইড ম্যাথমেটিকস বা ঈওগচঅ হচ্ছে ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটি উন্নয়নশীল দেশে গণিত বিষয়ক গবেষণা জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments