স্টাফ রিপোর্টার: অবৈধ দখলদারদের কাছ থেকে আনুমানিক ৪০ কোটি টাকার ভূমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগিয়ে জমির দখল নিয়েছে ডেমরা রাজস্ব সার্কেল। গতকাল বুধবার ঢাকা জেলা প্রশাসকের নিদেশে নন্দীপাড়া ভূমি অফিসের শুন্যা মৌজার ৩১১/৮০, ০১/৭১, ১২৫০/৬৭ ভিপি লীজকেস্ ভূক্ত এসএ ২৫৯, ২৯৭, ২৯৯, ৩০৩ দাগের ১.৮৮০০ একর এবং নন্দীপাড়া মৌজার ১১৮/৭৯ ও ১৩৪৯/৬৭ নং ভিপি লীজকেস ভূক্ত এসএ ১২০১ দাগের ১.০০০০ একর সর্মোট ২.৮৮০০ একর সরকারী ‘ক’ তালিকাভূক্ত সম্পত্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। একইসঙ্গে ভূমির অবৈধ দখরকারকে উচ্ছেদ করে সরকারীভাবে সাইনবোর্ড লাগিয়ে জমির দখল গ্রহণ করা হয়। দখল গ্রহণকালে সহকারী কমিশনার (ভূমি) এন এ আবদুল্লাহ্-আল-মামুন, সার্ভেয়ার মো: মোশারেফ হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা মো: মিরাজ উজ্জামান চৌধুরী ও অন্যান্য সরকারী কর্মকর্তা ও কমর্চারীগণ সরেজমিনে উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ডেমরা রাজস্ব সার্কেল এন এ আবদুল্লাহ্-আল-মামুন জানান, সরকারী সম্পত্তি অবৈধ দখল হতে উদ্ধারের এধরণের কার্যক্রম চলমান থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments