ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ জড়ো হাওয়াসহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রদাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে: হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পারে ।
ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১৫) কিঃ মিঃ। যা অস্থায়ী ভাবে দমকায় ৪০-৫০ কি: মি:।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬২ %
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩১ মিনিট।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সামান্য পরিবর্তন হতে পারে। হতে পারে।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
সব মন্তব্য
No Comments