সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে একজন গৃহবধূ, এক শিশু ও দুই কিশোরীর মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।
মৃতরা হলেন, দক্ষিণ বালুরচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩০), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, রবিবার বিকেলে চারজন একসাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুইজন দুইজনকে উদ্ধার করতে যায়। ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করতে না পেরে তারাও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন গৃহবধূ, একজন শিশু ও দুজন কিশোরী পানিতে ডুবে মারা গেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments