স্টাফ রিপোর্টার: ১৩১৯টি চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নগর ভবনে আজ মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উপর্যুক্ত সভায় ডিএসসিসির প্রশাসক জনাব মো. মাহমুদুল হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উচ্চ আদালতে ৯৫৪টি ও নিম্ন আদালতে ৩৬৫টি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পর্কিত মোট ১৩১৯টি মামলা চলমান রয়েছে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান মামলায় নিয়োজিত আইনজীবীগণ মামলার অগ্রগতির বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এছাড়া, চলমান মামলাসমূহ জনস্বার্থ রক্ষা করে দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় বিষয়ে আলোচনা হয়। সুষ্ঠুভাবে মামলার তথ্য সংরক্ষণের জন্য ডিজিটাল নথি ব্যবস্থাপনার বিষয়ে আইনজীবীদের পক্ষ হতে প্রস্তাব করা হয়। এ সময়, বিভিন্ন মার্কেট নির্মাণ সংক্রান্ত চলমান মামলাসহ জনগুরত্বপূর্ণ মামলাসমূহ আগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “বিদ্যমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ডিএসসিসি তথা জনস্বার্থ রক্ষায় প্রথমবারের মত বিজ্ঞ প্যানেলভুক্ত আইনজীবীগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আশা প্রকাশ করে বলেন, “পারস্পারিক নিবিড় সমন্বয় ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মামলাসমূহ দ্রুত ন্যায্যতার ভিত্তিতে সমাধান হলে, এর সুফল নগরবাসী পাবে।”
সমন্বয় সভার আয়োজন করায় প্যানেলভুক্ত আইনজীবীগণ ডিএসসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেলভুক্ত আইনজীবী এবং বিভাগীয় প্রধানসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments