স্টাফ রিপোটার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং এই যে ঝড়বাদল, অনাবৃষ্টি, খরা এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে, বসবাস করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী নেত্রী এবং একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন। যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্বে থাকবেন, ততোদিন ইনশাআল্লাহ কোন ঝড়-ঝঞ্ঝা আমাদের নুয়াতে পারবে না।
শনিবার দুপুর ১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘুর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানান, এসময় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান করে টিন ও ১৫০ টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। শুকনা খাবারের মধ্যে চাল, ডাল, খেজুর ও ইফতার সামগ্রী রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নের ২৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিতরণ কর্মসূচি শেষে মধুমতী নদীতে অবৈধ ভাবে আড়াআড়ি বাঁধ এবং পাতন দিয়ে নির্বিচারে মৎস্য শিকার হচ্ছে কালবেলা জেলা প্রতিবেদকের এমন তথ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তৎক্ষনাৎ উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবৈধ পাতন ও বাঁধ অপসারণের নির্দেশ দেন।
এর আগে বেলা ১১ টায় প্রাণিসম্পদ মন্ত্রী তার নির্বাচনী এলাকার নিজ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ড এলাকাতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এখানে ১শ' টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments