কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কাশির ওষুধ ভেবে ভুলক্রমে কীটনাশক পান করায় আবদুর রশিদ হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে ।
নিহত রশিদ হাওলাদারের জামাতা মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান,সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভূগছিল। সে কাশির ওষুধের পরিবর্তে ভুল বসতঃ কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়ে। ওই রাতে তাকে কলাপাড়া হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডা.অনুপ কুমার সরকার জানান,রশিদ হাওলাদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান,সে ভুলক্রমে কাশির ওষুধের পরিবর্তে কীটনাশক খেয়ে ফেলেছে বলে প্রাথমকি তদন্তে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments