বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম।
বুধবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভ্যাক্সিনেশনের উদ্ভোধন অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের শুরুতে বিগত গনতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল শহীদদের স্মরণ করেন। একইসাথে হেপাটাইটিস বি ভ্যাক্সিনের গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এরকম একটি মহৎ উদ্যোগের আয়োজন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ এই আয়োজনকে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে টিকাদান কর্মসূচি ইপিআই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৯ সালে চালু হয় এবং এই হেপাটাইটিস বি ভ্যাক্সিন ইপিআই শিডিউলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে অন্তর্ভুক্ত করেন, যার সুফল দেশবাসী পেয়েছেন।
সাম্প্রতিক সময়ে হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়ায় তিনি সংশয় প্রকাশ করে বলেন, এ ঘটনা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। প্রয়োজন হলে দেশে গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জুলাই আন্দোলনের মত আরেকটি আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশাসহ ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments