ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন সাংবাদিক মানিক লাল ঘোষ।
মঙ্গলবার রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ "দৈনিক সকালের সময়" পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত। এর আগে দীর্ঘদিন মাই টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য।
মানিক লাল ঘোষ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকা " র সাধারণ সম্পাদক ও নিজ জেলা ঝালকাঠিতে অতীতে সন্ধানী ডোনার ক্লাবের সেক্রেটারি, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির সেক্রেটারী ও প্রেসিডেন্ট সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গত ১৬ মার্চ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের দিনই নতুন কমিটির সভাপতি পদে সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সন্তোষ শর্মা নির্বাচিত হন। পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয় ২ এপ্রিল।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments