স্টাফ রিপোর্টার: যানজটমুক্ত যাতায়াতের সুবিধার্থে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী বৃহস্পতিবার সকালে বনানীস্থ বিআরটিএ’র সদর কার্যালয়ে আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৪ উদ্যাপন উপলক্ষে সড়ক পথেযাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানেনার কথাও জানান মন্ত্রী।
তিনি আরও জানান, ঈদের আগের ৩ (তিন) দিন ও পরের ৩ (তিন) দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত ঈদের ৭ (সাত) দিন আগে সম্পন্ন করতে হবে। সারাদেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। সেগুলো ঈদের আগে এবং পরে মনিটরিং এর আওতায় আনতে হবে।
এছাড়াও, পণ্য পরিবহণকারী যানবাহনে যাত্রীবহন না করা,নির্দিষ্ট ২২টি সড়ক-মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলেও তিনি জানান।
সভা শেষে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সভাপতিত্বে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবএ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments