কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির ৭ টি অতিথি পাখি অবমুক্ত করেছে বনবিভাগ। মঙ্গলবার সকাল ১১ টায় সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ পাখি অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পাখিগুলো হচ্ছে ২ টি ইউরোসিয়ো অতিথি হাঁস, ১টি টিয়া, ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, ১টি টিকি হাঁস।
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ পাখিগুলো এনিমেল লাভারস নামে একটি সংগঠনের সদস্যরা উদ্ধার করেছে। পরবর্তীতে তারা পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী বন বিভাগের কাছে হস্তান্তর করে। সেই পাখিগুলো স্থানীয়দের উপস্থিততে উড়িয়ে দেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments