ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকিব উর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
সেখানে লেখা ছিল, “মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।” উল্লেখিত সংখ্যাগুলো ছিল ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।
সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক দলের প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী এমন কর্মকান্ড নিষিদ্ধ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।
পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে উক্ত পোস্ট দেওয়া হয়েছে।
তিনি লেখেন, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। আইনি ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।”
ওসি আরও জানান, বিষয়টি নজরে আসার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন এবং এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments