যশোর অফিস: মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদকাসক্তদের কিভাবে চিকিৎসার আওতায় আনা যায়, মাদকগ্রহনের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি প্রতিরোধ গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে সেই সম্পর্কে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ আগস্ট) বেলা ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে যশোর ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুজ্জামান। এসময় তিনি বাংলাদেশকে মাদকমুক্ত রাখার জন্য সদা প্রস্তুতসহ শিক্ষার্থীদের মাদক বিরোধী বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।
এই সচেতনতামূলক কার্যক্রমের মুল আলোচক ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের
অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক বিষয়ে আলোচনায় মাদকাসক্তির কারনে যে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে বা তার কি কি প্রতিকার রয়েছে তা নিয়ে আলোচনা ও স্লাইড উপস্খাপন করেন এবং শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনের আহ্বান জানান।
এসময় মাদক ও মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্পর্কিত ফ্রি তথ্যর জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের
ভেকুটিয়ার একটি মোবাইল নাম্বার ০১৭৮১ ৩৫৫৭৫৫ ও ওয়েব সাইট www.amic.org.bd সকলের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments