দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি নলুয়ার মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সাড়ে ৪ লক্ষ টাকা লুট করে নিয়েছে।
ডাকাতির এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তানিয়া জাহান হ্যাপী (৩৮) গতকাল শনিবার দুপুরে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী গৃহবধূ তানিয়া জাহান হ্যাপী অভিযোগে উলেøখ করেন, শুক্রবার দিনগত রাতে খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টা ৩০মিনিটের দিকে প্রকৃতির ডাকে বাথরুমে যায়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪ জন মুখোশধারী সমস্ত্র ডাকাত তার মুখ চেপে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করার হুমকি দিয়ে বলে ব্যাংক থেকে যে টাকা তুলেছিস, সে টাকা কোথায় রেখেছিস বল। টাকার কথা হ্যাপী অস্বীকার করলে তাকে মারধর করা হলে প্রাণভয়ে সে জানায় টাকা বাড়ির গোয়াল ঘরে রাখা আছে। পরবর্তীতে ৩জন ডাকাত সেখানে গিয়ে তার ভ্যানিটি ব্যাগে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাড়িতে জমা রাখা আরও ১ লাখ টাকা সহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায় এবং যাওয়ার সময় তাকে বাড়ির পাশের ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। পরে তার ডাক চিৎকারে স্বামীসহ প্রতিবেশীরা গৃহবধূ হ্যাপীাকে উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দৌলতপুর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments