বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪তম সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় সভার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উক্ত সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের হলসমুহ খুলে দেওয়া ও শিক্ষার্থীদের হলে অবস্থান এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের হল সমূহ ২টি ধাপে খুলে দেওয়া হবে জানা গেছে।
প্রথম ধাপে আগামী ০৭.১০.২০২১ ইং তারিখে ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং দ্বিতীয় ধাপে আগামী ২০.১০.২০২১ ইং তারিখে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে সিদ্ধান্ত হয়। তবে হলে ওঠার ক্ষেত্রে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও হলের আবাসিক শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র থাকতে হবে। একইসাথে শ্রেণিকক্ষ ও পরীক্ষার হলে অবশ্যই সকল শিক্ষার্থীকে মাস্ক পরিধান করতে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেয়া হয়।
এছাড়া সভায় সকল শিক্ষার্থীকে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং ভিড় এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments