স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের কর্মকর্তারা কি পরিমানে দূর্নীতি করেছে, লুট করেছে তার গোমর এখন একে একে বের হচ্ছে। সরকার ক্ষমতায় থাকতেই এসব দূর্নীতির কথা প্রকাশ পাচ্ছে, আর পতন হওয়ার পর দেখা যাবে এরা কত লক্ষ কোটি টাকা লুট করেছে।
রবিবার রাজধানীর বংশাল রওশন মহল কমিউনিটি সেন্টারের ৩০ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক। কোথায় থেকে এলো এই টাকা? ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দূর্নীতি করে নির্বাচনী ব্যয়ভার উঠাবেন বললেও সরকার নিশ্চুপ। কারণ, দূর্নীতি করার জন্য সরকার দলীয় নেতাদের ফ্রী লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের টাকা লুটকারীদের বিচার এই দেশেই হবে।
৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সিনিয়র সহ- সভাপতি আবু সাঈদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন তাইজু, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ খোকন, ৩১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু, বংশাল থানা বিএনপি নেতা নজরুল ইসলাম নাসির, জাহাঙ্গীর, মোহাম্মদ লিটন, চান মিয়া, সাদ্দামসহ ৩৩ নংওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments