স্টাফ রিপোটার: সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস দেয়ার বিধান কর, নিরাপদ সড়ক চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের দাম কমাও, বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর প্রগতিশীল ছাত্র জোটের স্মারকলিপি পেশ।
আজ (২৮ নভেম্বর ) বেলা ১২টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ পরবর্তি মিছিল সচিবালয়ে এসে পরিবহন এবং সেতু মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক মোঃ ফয়েজ উল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) নেতা প্রগতি বর্মনসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের দনন্দিন জীবনে যেমন প্রভাব পরেছে, তেমনি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরাও। একদিকে দ্রব্যমূল্যের উধর্źগতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অন্যদিকে করোনা মহামারির ফলে মানুষের অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments