সৈয়দ মাহামুদ শাওন- রাজশাহী : রাজশাহীর তানোর পৌর শহরের অর্কিড স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে রোববার (১ জুন) বেলা ১১টায় ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবের স্টলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আনা হরেক রকমের ফলের প্রদর্শনী করা হয়।
অর্কিড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের সভাপতিত্বে ফল উৎসব উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন. স্কুলের সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিশা তারা, সামাদ বাবু, জানে আলম, জিশা, জেসমিন সহ অনেকে।
এসময়ে উদ্বোধক পরিচালকবৃন্দরা বলেন, অর্কিড স্কুল পরিবার সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে। সেকারণেই এই ব্যাতিক্রমি আয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই উৎসব। ফল উৎসবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments