আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের জনপ্রিয় পর্যটন শহর বায়াহিবে’র একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেল থেকে প্রায় ১,৭০০ পর্যটক ও কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার, ১৯ জুন স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জরুরি সেবা সংস্থা ডিএইএইচ এক বিবৃতিতে জানিয়েছে, ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে লাগা আগুনে প্রাণ হারিয়েছেন ৪৬ বছর বয়সী ইতালীয় নাগরিক ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ছয়জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে অতিথি, দর্শনার্থী ও জরুরি সেবাকর্মী রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্যারিবীয় উপকূলের ওপরে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং রিসোর্টের খড়ের ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। ড্রোন ফুটেজে পুরো কমপ্লেক্সজুড়ে আগুন ও ধ্বংসাবশেষের চিত্র উঠে এসেছে।
ডোমিনিকান রিপাবলিকের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, খড় ও পামের তৈরি ছাদের দাহ্য প্রকৃতি এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১,৭০০ পর্যটককে সরিয়ে আশপাশের হোটেলে রাখা হয়েছে। তবে একই গ্রুপের পরিচালিত ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস প্যালেস ক্ষতিগ্রস্ত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বায়াহিবে ও আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নিরাপদে চলছে।
নিহত ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো দুই সন্তানের মা। তিনি এক দশক আগে বিয়ের পর বায়াহিবেতে বসবাস শুরু করেন। পরে ইতালির ক্যাসের্তায় ফিরে গেলেও স্বামীর পরিবারের সঙ্গে দেখা করতে আবারও বায়াহিবে গিয়েছিলেন।
উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস বিশ্বজুড়ে প্রায় ৮,৪০০ হোটেল পরিচালনা করে। ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি। আগুনের সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী রিসোর্টের খড়ের ছাদের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বাতাসের মধ্যে নির্মাণসামগ্রীর উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এটিকে দুর্ঘটনা বললেও, অনেকে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নানা জল্পনা করছেন।
ডোমিনিকান রিপাবলিক ক্যারিবীয় অঞ্চলের শীর্ষ পর্যটন গন্তব্য। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে প্রায় ৫৬ লাখ পর্যটক ভ্রমণ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments