কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “পুনরুজ্জীবন: মাহসাগরের জন্য যৌথ কর্ম’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এই প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব মহাসাগর দিবস। বুধবার সকাল ১০ টায় লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তে সমুদ্রের দূষণের কারণ, কীভাবে তা পুনরুদ্ধার করা যায়, মানুষের জীবনে সমুদ্রের ভূমিকা এবং সমুদ্রের জীববৈচিত্র্য সুরক্ষায় সুনীল অর্থনীতি গড়তে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এনহ্যান্সড কোস্টল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র উদ্যোগে সমুদ্র দূষণরোধে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় আন্তর্জাতিক গবেষণা সংস্থা, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক মো. বখতিয়ার রহমান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র পরিদর্শক হাসনাইন পারভেজ, মো.বদরুল কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটর এ্যাসোশিয়েসন অব কুয়াকাটা টেয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিদ্যালয়ের শিক্ষিকা মোসা.মরিয়ম আক্তার.চাঁন চাঁন রাখাইন, ডলি খান, সুমি বিশ্বাস ,ইসরাত জাহান ঝুমি বারীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেনে। পরে ট্যুরিস্ট পুলিশ ও ব্লু-গার্ডের সদস্যরা সৈকত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
সব মন্তব্য
No Comments