শিক্ষা ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালা আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটোরিয়ামে শুরু হয়েছে।
কর্মশালার ১ম দিনে ১২টি বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রতিবেদন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর।
ড. ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজীকরণ করা জরুরি। সেবাপ্রত্যাশীরা যাতে কোন প্রকার বিড়ম্বনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্নিষ্ট সকলকে আহবান জানান।
কর্মশালার ১ম ধাপে ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য, ৩৪ বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কর্মশালার বাকি তিনিটি ধাপ ১৫, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments