ডেস্ক রিপোর্ট: কেরানীগঞ্জের বাসিন্দা নার্গিস (ছদ্মনাম) ভয়াবহ অভিজ্ঞতার সূত্র ধরে দুবাইয়ে বাংলাদেশি তরুণী পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুবাইয়ে নার্গিস যেখানে জিম্মি ছিলেন, সেখানেই একই চক্রের হাতে এখনও বন্দি আছেন আরও ১৪ জন বাংলাদেশি তরুণী। তাদের উদ্ধারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাত পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের অনানুষ্ঠানিক যোগাযোগও হয়েছে।
গত ১৪ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নার্গিসকে উদ্ধার করে সিআইডি। একই সময় গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের অন্যতম সদস্য আব্দুল হান্নানকে। নার্গিস জানান, পাসপোর্ট ফেরত ও বকেয়া ১৬ লাখ টাকা বেতন পরিশোধের প্রলোভন দেখিয়ে সেদিন তাকে আবারও দুবাইয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারের পর তিনি নিজের দুর্বিষহ জীবনের বর্ণনা দিয়ে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। মামলার তদন্তে উঠে এসেছে, ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে তরুণীদের দুবাইয়ে পাচার করছে। সেখানে নিয়ে পাসপোর্ট জব্দ করে তাদের জিম্মি করে রাখা হয়।
সিআইডি সূত্র জানায়, নার্গিসের দেওয়া তথ্যের ভিত্তিতে দুবাইয়ে আটকে থাকা ১৪ তরুণীর পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের নিরাপদে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। এ ঘটনায় দেশীয় চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments