স্টাফ রিপোটার: বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজ ৩০ জুলাই রবিবার, বিকাল ৫ টায় জাসদ চত্ত্বরে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গতকাল ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি প্রমাণ করেছে বিএনপি বদলায়নি, শোধরায়নি। নেতৃবৃন্দ বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তারা বলেন, ষড়যন্ত্র চক্রান্ত নৈরাজ্য অসাংবিধানিক অপরাজনীতি রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বঙ্গবন্ধু এভিনিউয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments