জাকির হোসেন আজাদী: ঢাকাস্থ খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এই তিন জেলার সমিতি বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭এপ্রিল ২০২৩ ) শুক্রবার বিকেল ৫টার দিকে সমিতির নিস্বজ কার্যালয় মিরপুর সুন্দরবন ভবনে অনুষ্ঠিত হয় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। এরপর দোয়া ও ইফতার মাহফিল হয়।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, সমিতির সাবেক সভাপতি শেখ মারুফ হাসান, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব সমিতির সাবেক সভাপতি ড. মোহাম্মদ আবদুল মজিদ, মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর অ্যাডিশনাল আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি এ্যাড. মো: হুমায়ুন কবির বাদশা, সুপ্রিম বেকার্টের সিনিয়র আইনজীবী শেখ আওসাফূর রহমান কর্ণেল মাসুদ করিম, কর্ণেল আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক ফসিহ উদ্দিন মাহতাব, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন আজাদী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments