আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ৫ তলা বহুতল ভবন ধসে পড়েছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে ৪০ থেকে ৫০ জন ছাত্র আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১টা ৩৩ মিনিটে শিব মন্দিরের কাছে সত্য নিকেতনে বাড়ি ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। খবর পেয়ে পাঁচটি ফায়ার টেন্ডার ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটি ‘হোস্টেল ডেজ’ নামে একটি ছেলেদের পিজি হোস্টেল ছিল, যেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের ছাত্ররা ভাড়া থাকতেন। ভবনটির মালিক আজাদ বনসাল বলে জানা গেছে। ভবনের চারপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ডিডিএমএ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এমসিডি, ক্যাটস এবং সিভিল ডিফেন্সের দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুপুর ১টা ৩৪ মিনিটে নানকপুরা গুরুদ্বারার কাছে ভবন ধসের পিসিআর কল পাওয়া যায় এবং এনডিআরএফ টিম ডগ স্কোয়াড নিয়ে উদ্ধার কাজ শুরু করে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে, তবে আটকা পড়াদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, ভারী বৃষ্টির মধ্যে ভবনটির বেসমেন্টে নির্মাণ কাজ চলছিল, তার পরপরই এই ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দিল্লির এই এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ায় এখানে প্রচুর ছাত্রাবাস ও পিজি রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালেও সত্য নিকেতনে একই ধরনের একটি ভবন ধসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments