বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাস্টার্স পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ১১ জন শিক্ষার্থী ‘কাজী মোতাহার হোসেন’ পদক লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ৩০ জুলাই ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী “যুগ পরম্পরায় কাজী মোতাহার হোসেন ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী ব্যক্তিত্ব। একজন দার্শনিকের প্রতিটিগুণ তাঁর মধ্যে ছিলো। বিজ্ঞান ও শিল্পের মধ্যে তিনি অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছিলেন। জ্ঞানচর্চার পাশাপাশি অনেকগুলো বড়মাপের সামাজিক আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সমাজের সকলকে সঙ্গে নিয়ে চলার ঐতিহ্য আমাদের শিখিয়েছেন। এটি এই মুহূর্তে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সমাজের একটি অংশ এবং সমাজের সকলকে সঙ্গে নিয়ে চলতে চাই। এই বার্তাটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পদকপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মে নাঈমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো. মুদাচ্ছির হোসেন আকিব, তৃষ্ণা সাহা, তাসমিয়া আফরিন এমা ও শায়েরা আক্তার এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তাসনীম আরা, তরিকুল ইসলাম ও মো. মুহিতুল আলম। অনুষ্ঠানে বিএস সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বিকাশ পাল, মো. মুদাচ্ছির হোসেন আকিব, উম্মে নাঈমা ইসলাম, নওশীন তাবাসসুম সোহানা, লুবানা তানভিয়া, ফারজানা জামান ও নুসরাত জাহান এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো. মুহিতুল আলম, ফারিয়া রউফ রিয়া ও আতিকা অবনী। এছাড়া, রচনা প্রতিযোগিতায় নুসাইবা হাকিম দিয়া ১ম, অনসূয়া কর্মকার ২য় এবং সুমাইয়া জাহান ৩য় হয়েছেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments