কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির সাপ। পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। দেহে অদ্ভুত সুন্দর হলুদের ছোঁয়া থাকায় জীবিত এ সাপ দেখতে খুবই সুন্দর। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে এ সাপটি দেখতে পায় জেলেরা। পরে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।
কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার (৮ জুন) সকালে সমুদ্রের জোয়ারে এসাপটি তীরে ভেসে আসে। আবার জোয়ারের সময় সমুদ্রে চলে গেছে। এর পর আর এটিকে দেখা যায়নি।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র-ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর। এটির বৈজ্ঞানিক নাম হাইড্রোফিছ প্লাটুরাস। এ সাপ সচরাচর দেখা যায়না। তবে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক ২০২০- ২১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির দু’টি সাপ দেখতে পায় বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments