আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের সীমা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ২২ আগস্ট এক্সে দেওয়া পোস্টে তিনি এই নিষেধাজ্ঞাকে জাতিসংঘের প্রতিটি স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর বহিরাগত সার্বভৌমত্ব আরোপের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
বাঘেয়ি যুক্তি দেন, এই ধরনের পরোক্ষ বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা গেছে, তিনি ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের সার্বভৌম সমতার মৌলিক নীতি লঙ্ঘন করে।
ইরানের অভিযোগ, অর্থনৈতিক জবরদস্তিকে একটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত করা হলে তা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে অন্য একটি শক্তির খেয়ালখুশির ওপর নির্ভরশীল করে তুলবে। তার ভাষায়, এই ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে তা জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ অবক্ষয় ঘটাবে এবং প্রকাশ্য ঔপনিবেশিকতার প্রত্যাবর্তন হিসেবে কাজ করবে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানকে যেকোনো ধরনের লাইফলাইন দেবে এমন দেশকে অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে চীনের মতো ইরানের প্রধান বাণিজ্য অংশীদারদেরও লক্ষ্য করা হতে পারে। চীন বর্তমানে ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশের বেশি কেনে।
এদিকে হরমুজ প্রণালীতে তেল পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে বলে রয়টার্স জানিয়েছে। ইরান অননুমোদিত তেল ট্যাঙ্কারে হামলার হুমকি দিয়ে তাদের লিভারেজ ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে ইরানি জাহাজগুলোকে তাদের বন্দরেই অবরুদ্ধ করে রেখেছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments