ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য জানিয়েছেন।
ঐ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ একযোগে শিক্ষা সচিব বরাবর ইমেইল এর মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে ঐ তিন জনের মন্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে একাধিক বার কল করা হলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments