বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে আজ ২৯ জুন মঙ্গলবার এই নিয়োগ প্রদান করেন।জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম এক বার্তায় গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
এছাড়াও, উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে জনাব প্রবীর কুমার সরকার এবং ভারপ্রাপ্ত হিসাব পরিচালক হিসেবে জনাব মো. সোহরাব হোসেনকে নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, জনাব প্রবীর কুমার সরকার উপাচার্যের সচিব (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে এবং জনাব মো. সোহরাব হোসেন হিসাব পরিচালকের অফিসে উপ-হিসাব পরিচালক (সিস্টেমস্ এনালিষ্ট) হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments