বশেমুরবিপ্রবি সংবাদদাতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সাথে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে বিশ্ববিদ্যালয়টিকে শতভাগ কাজের লক্ষমাত্রা দেওয়া হয়। যেটির উপর ভিত্তি করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের র্যাকিং করা হয়।
আজ রবিবার দুপুর ১২:৩০ টায় ইউজিসি ভবনের অডিটোরিয়াম কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং বশেমুরবিপ্রবি'র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।
ইউজিসির সভাপতি (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসির সকল সদস্য এবং বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অগ্রগতির অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এবং বিশ্ববিদ্যালয়টিকে চলতি (২০২৪-২৫) অর্থবছরে শতভাগ কাজের লক্ষমাত্রা নির্ধারন করে দেওয়া হয়।
ইউজিসির সভাপতি (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী (এম.পি)
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। এপিএ বাস্তবায়নে ধারাবাহিক সফলতার অভিজ্ঞতা বর্ণনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। উপাচার্যদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্টগণ উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে জানতে যোগাযোগ করা হয় উপপরিচালক, জনসংযোগ দপ্তর মাহবুবের সাথে। তিনি বলেন, প্রতিবছর ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী অর্থবছরের কাজের বিবরনী দিয়ে দেয়। এ বিবরণী অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে থাকে। এর মধ্যে ৩০ভাগ কাজ ইউজিসি থেকে বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। যার আওতাভুক্ত থাকে বিভিন্ন ধরনের সেমিনার, শুদ্ধাচার প্রশিক্ষন, অভিযোগ প্রতিকার সভা, তথ্য অধিকার প্রাপ্তি সহ আনুষাঙ্গিক কিছু কার্যাদি। আর বাকি ৭০ শতাংশ কাজ থাকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মান বৃদ্ধি, নিয়োগ, এবং অন্যান্য কাজগুলো। মাহবুব বলেন, এ বছর ইউজিসি সাথে আমরা কর্ম সম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেছি। আশা করছি শতভাগ কাজের মধ্যে আমরা তুলনামূলক ৮০শতাংশের অধিক কাজ সম্পাদন করতে পারবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা ইউজিসির সাথে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেছি। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থেকে শুরু করে সকল প্রকার নির্মাণাধীন কাজ সংযুক্ত থাকে। তিনি বলেন, ইউজিসি আমাদেরকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছে এবং আমরা কিছু কাজ সম্পাদনে উদ্যোগ নিয়েছি। এবং চুক্তিতে স্বাক্ষর করেছি। আশা করি ২০২৪-২৫ অর্তবছরের মধ্যে আমরা চুক্তির আওতাভুক্ত কাজগুলো সম্পাদন করতে পারবো।
চুক্তিতে তৃতীয় ফেইজের কাজগুলো সংযুক্ত হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, কাজগুলো সরাসরিভাবে সংযুক্ত না। তবে আমরা যে লক্ষমাত্রা নির্ধারন করেছি, সেটির সাথে এই কাজগুলো থাকতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments