জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়া সীমান্তে ৪ পিচ স্বর্ণের বিস্কুট সহ আসলাম হোসেন (৫২) নামের এক ব্যক্তি আটক হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শামসুল হকেরে ছেলে। বুধবার কলারোয়া সীমান্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-স্বর্ণের বিস্কুট গুলো ভারতে পাচারকালে থানা পুলিশ তাকে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা
হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments