ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আমরা নির্বাচনে যাবো নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি একতরফা নির্ভাচন হয় তাহলে কারো নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সাথে কোন আলোচনা হয়নি। আমাদের সাথে আলোচনা হলে, আমরা এটাই বলবো সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারই সংস্কার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংকারে হাত না দেয়াটাই আমাদের সাজেশন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বক্তৃতার বিস্তারিত ভিডিও-তে রয়েছে।
জাতীয় শ্রমিক পার্টির নির্বাহী কমিটির যৌথ সভা কাজী মেফতাহ উদ্দিন জসীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জাতীয় শ্রমিক পার্টির শওকত হোসেন দুলাল, মোঃ কামরুজ্জামান খান, আলমগীর হোসেন, মোঃ হারুন অর রশীদ, নুরুদ্দিন আহমেদ, মামুন হাওলাদার, শাহীন খান ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমন্ডলীর সদস্য শেখ সারোয়ার হোসেন, মিজানুর রহমান মিরু, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক বাহদুর ইসলাম ইমতিয়াজ, সমরেশ মন্ডল মানিক, ইঞ্জিনিয়ার এসএম জুবায়ের হোসেন, কেন্দ্রীয় নেতা এমএ কুদ্দুস মানিক, মেহেদী হাসান শিপন, পারভেজ সাজ্জাদ চৌধুরী, সোলায়মান সামী, উজ্জ্বল চাকমা, মোঃ শাহজাহান মিয়া, জাতীয় ছাত্র সমাজ এর সদস্য সচিব মোঃ আরিফ আলী।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
সব মন্তব্য
No Comments