ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয় সমিতি (APUB) এর কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান -কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন –কে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব অর্পন করা হয়।
শুক্রবার, ১৬ আগষ্ট, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনিবাহী পরিষদের সভায় (স্মারক#২০২৪-এপিইউবি,ইসিএম ০৮(০১)-১৩১) উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।
শিক্ষানুরাগী ড. মোঃ সবুর খান, অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) এর প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (WUSSE) এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (AUPF) এর স্থায়ী কমিটির সদস্য তিনি। জনাব খান ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB) এর সফল জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) সদস্য ইশতিয়াক আবেদিন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) এর সদস্য।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments