নজরুলের ইসলাম,সাতক্ষীরা: বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দীন দীর্ঘ শুনানী শেষে এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশ রিপোর্ট গ্রহন করে মামলাটি বিচারিক আদালতে বদলী করেন তিনি।
বিজ্ঞ আদালতে সরদার মশিয়ার রহমানের পক্ষে শুশানি করেন এ্যাড. এসএম হায়দার, এ্যাড মুস্তাফিজুর রহমান জগলু ও এ্যাড. মনিরউদ্দীন ।
এ্যাড. এসএম হায়দার জানান, মশিয়ার রহমানের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ তদন্তে সঠিক প্রমান হয়নি। একারণে তাকে আদালত অব্যাহতি দিয়েছে।
সরদার মশিয়ার রহমান তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ আগষ্ট তালা উপজেলার নলবুনিয়া বিলের সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরে পাশে রাতে লূৎফর নিকারী হার্ট ষ্টোকে মারা যান। পরে এই ঘটনা ভিন্নখাতে নিতে একটি প্রভাবশালী মহল সরদার মশিয়ার রহমানকে প্রধান করে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। প্রথমে পুলিশ সরদার মশিয়ার রহমানকে বাদ দিয়ে চুড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। কিন্তু বাদী আদালতে নারাজি দেওয়ায় মামলাটি পূনরায় তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করে আদালত। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি মামলা থেকে সরদার মশিয়ার রহমানকে অব্যহতি দিয়ে আদালতে চুড়ান্ত (চার্জশিট) প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত চুড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে সরদার মশিয়ার রহমানকে অব্যহতি দিয়ে মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করেছেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments