ফরিদপুর (পাবনা)প্রতিনিধিঃ ফরিদপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব বনওয়ারী নগর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া শুক্রবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন,১৬ আগষ্ট দেশ রূপান্তর সহ কয়েকটি প্রিন্ট অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে এবং সংগঠনের নেতাদের কাছে আমার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তারা এসব অভিযোগ করেছেন। তিনি বলেন,গত ১০ জুন পাবনা জেলা কমিটি কর্তৃক আমাকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব করার পর থেকেই তারা এ অভিযোগ শুরু করেছেন। তারা অভিযোগ করেছেন আমি নাকি ২০১৩ সালে বিএনপি তে যোগ দিয়েছি। প্রকৃত পক্ষে আমি বিএনপি পরিবারে বেড়ে উঠা জিয়ার আদর্শ সৈনিক। আমার পিতা ফরহাদ হোসেন দীর্ঘদিন বনওয়ারী নগর ইউনিয়ন বিএনপির এর সভাপতি ছিলেন,বড়ভাই জাহাঙ্গীর আলম মোহাম্মদ ইয়াছিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ,উপজেলা ছাত্রদলের সভাপতি,উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। আমি ছোট বেলা থেকেই বিএনপির একজন আপোষহীন কর্মি হিসাবে সেবা করে আসছি। প্রথমে ধানের শীষ প্রতীক নিয়ে এবং পরে দলের সমর্থনে আমি বনওয়ারী নগর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনো দ্বায়িত্ব পালন করছি। তিনি আরো বলেন চাঁদাবাজি সহ অন্যান্য সকল অভিযোগ উদ্দেশ্য মূলক ও ভিক্তি হীন। আমার ব্যবসা আছে সেখান কার আয় দিয়ে আমি চলি। ডিজিটাল
প্রযুক্তি ব্যবহার করে এডিঢ করে নোংরা ছবি ও ভিডিও তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments