স্টাফ রিপোটার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাক্রম পরিবর্তনে কাজ করছে। আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠদান শুরু হয়েছে।
মন্ত্রী আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।
এর আগে মন্ত্রী সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।
মন্ত্রী বলেন, গত দু'বছরে করোনা অতিমারির মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এরমধ্যেও পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রতিকূলতার মধ্যেও সফলভাবে কাজ সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments