ডেস্ক রিপোর্ট: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন। হোয়াইট হাউসের ডাক্তার এ কথা জানান। খবর এএফপির।
প্রেসিডেন্ট জো বাইডেনসহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান। সেখানেই বুধবার তার এ অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।
ডাক্তাররা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।
এছাড়া এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।
উল্লেখ্য, জিল বাইডেন(৭১) যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইেেডন(৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। ধারনা করা হচ্ছে হোয়াইট হাউসের ভেতরে জিল বাইডেনের প্রভাবশালী ভূমিকা রয়েছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments