মোঃ মোস্তাফিজুর রহমান, বশেমুরবিপ্রবি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দিনব্যাপী শোক পালন করা হয়েছে। বিপরীতে রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গতকাল সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ, এম. মাহবুবের অফিস কক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার জনাব মো. দলিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (চুক্তিভিত্তিক) ইঞ্জিনিয়ার এস.এম. এস্কান্দার আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক) মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কালো ব্যাজ ধারন কর্মসূচি ব্যতিত নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে রাষ্ট্রীয় শোক কর্মসূচি প্রত্যাখান করেছে বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একইদিন সকাল ১০ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একটি বিবৃতির মাধ্যমে রাষ্ট্রীয় শোক কর্মসূচি প্রত্যাখান করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের তাজা রক্ত ও ঝরে যাওয়া সকল প্রাণের দায় রাষ্ট্রের। প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে দমন করতে রাষ্ট্র তার বাহিনীকে সাধারণ ছাত্র-জনতার উপরে লেলিয়ে দিয়ে পাখির মত হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের সকল দায় একমাত্র রাষ্ট্রের। নিষ্পাপ শিশু, শিক্ষার্থী ও জনগণের রক্ত ঝরিয়ে রাষ্ট্রের এই শোকদিবস পালন ঘৃণ্য প্রহসন ছাড়া কিছুই নয়। এই শোক ও কুমিরের কাঁন্না আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। লোক দেখানো, মানুষের আবেগ নিয়ে খেলা করার উদ্দেশ্যে, মানুষকে বোকা বানিয়ে ভিন্ন উদ্দেশ্য হাসিলের এই রাষ্ট্রীয় শোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments