ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ পানিতে ডুবে ফুলতলা উপজেলার আলকা গ্রামে তাফসী নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পারিবারিকসুত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আলকা গ্রামের বাসিন্দা আজমিরী মোল্যা’র দেড় বছর বয়সী শিশুপুত্র তাফসী খেলা করার সময় সবার অলক্ষ্যে সুপার ভাটার পুকুরে পড়ে যায়। পরে, বাড়ির ও আশেপাশের লোকজন তাকে খুঁজে না পেয়ে পাশের পুকুরে তার লাশের সন্ধান পায়। শিশুসন্তানকে হারিয়ে তাফসী’র পিতা-মাতা এখন পাগলপ্রায়। আজ জুম্মাবাদ আলকা বায়তুর মামুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে নানাজা শেষে তার দাফন সম্পন করা হয়।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments