স্টাফ রিপোটার: তরুণদের মধ্যে মাদক নির্ভরশীলতার জন্য সচেতনতার অভাবকেই দায়ী করেন তরুণরা।
মাদকের ভয়াবহতা এবং এর বিজ্ঞান সম্মত চিকিৎসা সম্পর্কে আরও প্রচারণা প্রয়োজন।
রবিবার (১৮ জুন) ৩ টায় রাজধানীর শ্যামলিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অর্কিড মিটিং রুমে আহছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েলবিং আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তরুন সমাজ। উক্ত মিডিয়া ব্রিফিংটি ২৬ জুন "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস" উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচীর আয়োজন কল্পে “আহছানিয়া মিশন ইয়ুথ ফর
হেলথ এন্ড ওয়েলবিং” আয়োজন করেন। বাংলাদেশের তরুণদের মধ্যে মাদক নির্ভরশীলতার সমস্যা মোকাবেলা করার জন্য, শিক্ষা, প্রতিরোধ এবং চিকিৎসা ব্যাবস্থাকে সমন্বিত করে বহুমুখী পদ্ধতি চালু করা প্রয়োজন। মাদক সম্পর্কিত শিক্ষা কার্যক্রম তরুণদের মাঝে মাদক সেবনের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো বুঝতে এবং সমবয়সীদের প্ররোচনায় মাদক গ্রহণ করা থেকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে সাহায্য করতে পারে। প্রতিরোধের প্রচেষ্টার মধ্যে মাদক বিক্রির বিরুদ্ধে কঠোর আইন এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সংগঠনটির ফোকাল পার্সন মারজানা মুনতাহা জানান, বাংলাদেশের তরুণদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার একটি গুরুতর সমস্যা যা সমাধানে সমাজের সকল স্থরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ঢাকা আহ্ছানিয়া মিশন ইউএনওডিসি (ইউনাইটেড ন্যাসন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম) এবং ডিএপিসি (ড্রাগ এন্ড এলকোহল
প্রিভেনশন সেন্টার) এর সহয়তায় “এনহ্যানসিং দ্যা ক্যাপাসিটি অব সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউস এমাং দ্যা ইউথ্” প্রকল্পটি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের অধীনে ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী ও পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে “আহছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েলবিং” মাস ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি বলেন, "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস" উপলক্ষে ১২ জুন আহ্ছানউল্লাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তরুণদের মধ্যে মাদকদ্রব্য ব্যবহারের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩রা জুন বিশ্ব তামাকমুক্ত দিবসে বাংলাদেশের ৩০টি
জেলায় র্যালি, মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়া “এনহ্যানসিং দ্যা ক্যাপাসিটি অব সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউস এমাং দ্যা ইউথ্” প্রকল্পের অধীনে “মাদক অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস” কে কেন্দ্র করে ১৩ই জুলাই কক্সবাজারের উখিয়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা সভাসহ প্রকল্পটির সূচনা কর্মসূচি
অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল অংশীজনেরা (স্টেক হোল্ডার) অংশগ্রহণ করবেন।
দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ তরুণ। বিশাল এই জনগোষ্ঠীকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে তরুণ সমাজকেই সর্বাধিক ভূমিকা রাখতে হবে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments