ডেস্ক রিপোর্ট: তরুণ সাংবাদিক হিসেবে নির্দিষ্ট ক্যাটাগরিতে গুজব ও সুশাসন বিষয়ে বিশেষ প্রতিবেদনের জন্য মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ৬ জন। দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি) এ ফেলোশিপ প্রদান করেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরস্থ ফোক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপের আর্থিক সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
মিডিয়া ফেলোশিপপ্রাপ্ত তরুণ সাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের হাসান ওয়ালী, দ্য ডেইলি স্টারের আব্দুল্লাহ মো: আব্বাস, চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালের আহাম্মদ উল্লাহ সিকদার, ঢাকা পোস্টের আলকামা আজাদ, যায় যায় দিনের শামীম আহমেদ ও তানজিনা আমান তানজুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আখতার হোসেন, নিউজ বাংলা টোয়েন্টিফোরের বার্তা প্রধান সঞ্জয় দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো: শিবলী নোমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল, শহর সমাজসেবা কর্মকর্তা কেএম শহীদুজ্জামান, আইইডির সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে ফেলোশিপ প্রাপ্তদের হাতে আর্থিক সম্মানী, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।
স্টাফ রিপোর্টার: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গ টেনে কড়া বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আদ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
সব মন্তব্য
No Comments