রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের সহ -সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি পেশ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে বানারীপাড়া প্রেসক্লাব ও সাধারন মানুষের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়। এতে সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তারা এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টের হস্তক্ষেপ কামনা ও মিথ্যা অভিযোগকারী পারভীন বেগমের শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক জাহিন খালাসী স্মারক লিপিতে উল্লেখ করেন ২ সেপ্টেম্বর বানারীপাড়া
সদর ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহিনকে মারধর করার ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে গেলে সেখানে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভিন বেগম ও শ্রাবণী নামের এক নারীকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় পারভীনের কাছে শ্রমিকদল নেতাকে মারধরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং
দাবী করেন বিএনপি নেতা-কর্মীরা তার কাছে চাঁদা দাবি করেছে। এক পর্যায়ে পারভীন বেগম সাংবাদিক জাহিন খালাসীর হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেন। ওই দিন পারভীন বেগম সাংবাদিক জাহিন খালাসীসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। উচ্ছৃঙ্খল প্রকৃতির
পারভীন বেগমের বিরুদ্ধে তিন বিয়ে করাসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করা হয় স্মারকলিপিতে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments