বিশ্বকাপের ফাইনাল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। বড় পর্দায় খেলা উপভোগ করতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দর্শকের অতিরিক্ত চাপ সামাল দিতে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হলেও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী তা অতিক্রম করে ক্যাম্পাসে প্রবেশ করেন। এতে কিছু সময়ের জন্য হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ধীরে ধীরে দর্শকদের সুশৃঙ্খলভাবে বড় পর্দার সামনে অবস্থান নিতে দেখা যায়।
বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলা দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার আয়োজন নতুন নয়। প্রতি বিশ্বকাপেই বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর সমাগম ঘটে। এবারও ফাইনালকে ঘিরে দর্শকের উপস্থিতি অতীতের অনেক আয়োজনকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন উপস্থিত দর্শকরা।
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
সব মন্তব্য
No Comments